ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 18, 2025 - 6:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

রাঙ্গুনিয়া:চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও মাসিক বিজনেজ ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মোগলেরহাট রাঙ্গুনিয়া সেলস-১ অফিসে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স রাঙ্গুনিয়া সেলস -১ এর এএসএম মীর জুবাইদুল ইসলাম রনি। প্রধান অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম (ভিপি) এমদাদুল হক জাহেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি সেলস’র এসএসএম আরিফুর রহমান ভুইঁয়া, চট্টগ্রাম ট্রেনিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার শহিদুল্লাহ সায়েম।

শুরুতে ওসমান গণি এজেন্সি, সোহেল রানা এজেন্সি ও জাহেদ এজেন্সির মাসিক বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়। পরে গ্রাহক গিয়াস উদ্দিন ৬,০০০ টাকা করে ২টা প্রিমিয়াম প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরন করলে ৩ কর্ম দিবসের মধ্যে ১,৩৮,১৪৮ টাকা নমিনি রিজা আক্তার কে মৃত্যুদাবী প্রদান করা হয়।