ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাইবান্ধায় স্বেচ্ছাসেবী সংগঠনের আম চারা রোপণ-বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 20, 2025 - 11:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

ইমন মিয়া:গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে আম চারা রোপণ বিতরণ করা হয়েছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩০০ চারা বিতরণ ও রোপণ করা হয়।

গত রোববার উপজেলার দামোদরপুর ইউপি সদস্য আব্দুর রহিমের অর্থায়নে স্থানীয় দক্ষিণ দামোদরপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এরপর উপজেলার বিভিন্ন রাস্তায় উন্নত জাতের আম চারা রোপণ, স্কুল ও মসজিদ-মাদরাসায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন, সভাপতি সামিউল ইসলাম, স্বেচ্ছাসেবী শাকিল হাসান, সৌরভ কুমার, মনিরুজ্জামান শাওন, অর্ণব সরকার, ইউছুফ আহমেদ, শাওন সরকার, রতনসহ আরও অনেক।

গাইবান্ধার ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন বলেন, আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।  আগামী দিনে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।