দৈনিক ইনকিলাবের ব্যুরো চীফ ফোরামের কমিটিতে রাজু আহ্বায়ক-সদস্য সচিব শামসুল আলম খান
আরিফ রববানী ময়মনসিংহ:দৈনিক ইনকিলাব ব্যুরো চীফ ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেল সাড়ে চারটায় দৈনিক ইনকিলাব ভবনে এই অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ব্যুরো চীফ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এবং বরিশাল ব্যুরো চীফ নাছিম উল আলম এর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের রাজশাহীর ব্যুরো চীফ রেজাউল করিম রাজুকে আহবায়ক এবং ময়মনসিংহ ব্যুরো চীফ মোঃ শামসুল আলম খানকে সদস্য সচিব ও বরিশাল ব্যুরো চীফ নাছিম-উল আলমকে যুগ্ম আাহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, চট্টগ্রাম ব্যুরো চীফ শফিউল আলম, বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম সেলিম, কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক সারেক, দিনাজপুর অফিসের মাহফুজুল হক আনার, বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমীন, খুলনা ব্যুরো চীফ আসাফুর রহমান কাজল, নোয়াখালীর এহসানুল আলম খসরু ও যশোর ব্যুরো চীফ সাহেদ রহমান। সভায় নেতৃবৃন্দ বলেন, দৈনিক ইনকিলাব দেশের শীর্ষ জাতীয় দৈনিক। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গঠনে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যে ইনকিলাবের সকল সাংবাদিকদেরকে আরো গতিশীল কার্যক্রম চালাতে হবে। একই সাথে নব উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।








