ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শিশুশ্রম প্রতিরোধে অংশীজন সভা ও রর‍্যালি অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 23, 2025 - 9:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 362 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শিশুশ্রম প্রতিরোধে অক্সিজেন সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, ঢাকা জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উক্ত অনুষ্ঠানে অংশীজন হিসাবে ছিলেন বণিক সমিতির সদস্য,

মালিক সমিতির সদস্য, শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও শিক্ষক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিনাত ফৌজিয়া বলেন, কেরানীগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ উপজেলা। যে উপজেলা একটি ট্রান্সজেশনাল সময় পার করছে। কেরানীগঞ্জ একটি ইউনিয়নভিত্তিক উপজেলা হলেও এর জনসংখ্যা একটি সিটি কর্পোরেশন বা পৌরসভার সমতুল্য। ফলে ইউনিয়ন ভিত্তিক উপজেলা দিয়ে এত বড় জনসংখ্যার সকল সুযোগ সুবিধার ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউনিয়নের আয়ের স্বল্পতা এবং লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতা রয়েছে এখানে। ।

১৪ বছরের নিচের কোন শিশু যাতে কায়িকশ্রমের অংশগ্রহণ না করে এটা দেখার দায়িত্ব আমাদের। শিশুরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা, তাদের ভালোমন্দ দেখা আমাদের সকলের দায়িত্ব। ডাক্তারী প্রত্যয়ন ছাড়া কোন শিশুকে কর্মে আমরা দেখতে চাই না। অপরিকল্পিত ভবনে এই শিশুদেরকে রাখা বন্ধ করতে হবে, তাদের ভালো থাকার জায়গা দিতে হবে। সেফটির জন্য রিজার্ভ পানির ব্যবস্থা গার্মেন্টসে করতে হবে। সর্বপরি শিশুশ্রম মুক্ত” কলকারখানার সংখ্যা বাড়াতে হবে।