ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় ব্র্যাকের কিশোরীদের নিয়ে স্বপ্ননের মেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 27, 2025 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 101 বার

আশরাফুল ইসলাম জুয়েল ::মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ কৌলা গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৬ জুন বিকালে কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি দলের কার্যক্রমের অংশ হিসেবে ২৪তম সেশনে সকল স্বপ্নসারথি তাদের স্বপ্নের মেলার আয়োজন করে।

এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো বিভিন্ন ভাবে উপস্থাপন করে। তারা সমাজের সকল ভাল কাজে নিজেকে বিলিয়ে দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার বদ্ধ হোন। এছাড়া ও স্বপ্নের মেলার মেয়েরা কেউ হতে চায়, ডাক্তার, নার্স, শিক্ষক, পাইলট, ইনঞ্জিনিয়াসহ যে যা হতে চায় তার প্রতিকৃতি। গল্প ছবির মাধ্যমে তারা তাদের কথা গুলো তুলে ধরে স্বপ্নের মেলার মাধ্যমে সমাজের মানুষের মাঝে।

ব্র্যাকের সেলপ অফিসার বিউটি রায়ের পরিচালনায় স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার সকল শ্রেনীর লোকেরা।