খানসামায় দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর:দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সেরেস্তায় অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সকল সদস্যের উপস্থিতিতে সাবেক সভাপতি আমির হোসেন সাগরের সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিনুরজ্জামান আমু, সহ-সভাপতি আবু রাশেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দীপক রায়, সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, সহ-কোষাধ্যক্ষ ব্রজ গোপাল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হামিদ।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আমির হোসেন সাগর, আনিসুর রহমান, একরামুল হক ও খোশবুল আলম।
এর আগে গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. আমিনুরজ্জামান আমু ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমির হোসেন সাগর, যিনি পান ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান ২১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান পান ২০ ভোট।
দুই বছর মেয়াদি এই কমিটি আগামী দিনগুলোতে দলিল লেখক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।








