৩৬ শে জুলাই হাসিনার পতনের দিবস, গণতন্ত্র মুক্তির দিবস —— আমান।
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ৩৬ শে জুলাই হাসিনার পতনের দিবস, গণতন্ত্র মুক্তির দিবস। গত সতেরো বছর গুম,হত্যা ও নির্বিচারে মধ্যে দেশ একটি অস্থিতিশীল, নৌরাজ্যে রাষ্ট্রে পরিণত হয়েছিল।
বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে শান্তি ফিরে এসেছে । আজকের এই দিনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহ মাগফেরাত কামনা করে বলেন, তাদের এই আত্মত্যাগ ও সম্মান কখনো ভোলার নয়। তিনি আরো বলেন, সামনের নির্বাচন ভোটারের ভোটের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন হবে। ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে গত ১৭ বছর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের বিস্ফোরণ ৩৬শে জুলাই ।
গতকাল মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা দিন কালিন্দী ইউনিয়নের বরিশুর আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ৩১ শে জুলাই শহীদদের স্মরনে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাউচ্যাল বক্তব্যে তিনি এসব কথা বলেন । বিদ্যাপিটির গর্ভনিং বডির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনান্যদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপির প্রবীন নেতা রহমত উল্লাহ, সেলিম রেজা, আতাউর রহমান হীরা প্রমূখ।








