ভালুকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে তিনি ভালুকা উপজেলা প্রশাসনে চত্বরে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। পরে তিনি উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় বিভাগীয় কমিশনার বলেন-মানুষকে সচেতন করাটাই হলো আমাদের বড় দায়িত্ব। যারা প্রশাসনে চাকরী করেন বা সরকারি কর্মকর্তা তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব পালনে সক্রিয় হওয়া আর মানুষদের সচেতন করা। যদি আমরা তা করতে পারি, তাহলে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে
আরো বলেন, মানুষকে সচেতন করতে হবে, হাত পেতে নেওয়া থেকে নিজে তৈরি করে খাওয়া বেশি জরুরি। কর্ম আমাদের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব।
বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বিভাগীয় কমিশনার এ সফরের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি তার
সফরের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বিভিন্ন রাস্তা ও ব্রিজ: তিনি ভালুকার রাস্তাঘাট ও ব্রিজগুলির অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংস্কার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কয়েকটি স্কুল ও কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেখানকার রোগীদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।সফরে তিনি ভালুকার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং সেগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।
এই সফরের মাধ্যমে বিভাগীয় কমিশনার ভালুকার উন্নয়ন কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই দিনে বিভাগীয় কমিশনার ভালুকায় সৌদি প্রবাসী উদ্যোক্তা মোতালেব এর মোতালেব মিজান খেজুর বাগান পরিদর্শন করেন।








