ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 9, 2025 - 12:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন সিংধা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক টিপন মিয়া।

তিনি অভিযোগ করেছেন, তার সহোদর ভাই রোকন পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থেকে চক্রান্ত করে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।পরবর্তীতে সকল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট ) বিকালে বারহাট্টা শহরের স্টেশন  এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে টিপন মিয়া বলেন, “আমি গত ১৭ বছর ধরে আওয়ামিলীগের হাতে নিপীড়নের শিকার হয়েছি।আওয়ামীলীগের রাজনৈতিক মামলায় জেল কেটেছি বহুবার।আমার নিজের সহোদর ভাই রোকনের সাথে আমার জমি নিয়ে ঝামেলা চলতেছে।জমি সংক্রান্ত মামলাও চলছে আদালতে।রোকন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ভুয়া ও মনগড়া তথ্য প্রচার করাচ্ছে।

তিনি আরও বলেন, নিউজে বলা হয়েছে আমি ৫ আগস্টের পর দলীয় ক্ষমতার প্রভাবে মসজিদ কমিটির সভাপতি হয়েছি।কিন্তুু এটি ঠিক নয়।আমি ২০২৪ এর জানুয়ারি ভোটের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি হই। আমি মসজিদ কমিটির সভাপতি হয়ে আমার যথাযথ দায়িত্ব পালন করেছি।আমি সড়কের খোয়া নেয়নি।মসজিদের উন্নয়নে টিকাদারকে জানিয়েই খোয়া নেওয়া হয়।সেটা সবাই জানে।কিন্তুু ষড়যন্ত্র করে আমি নিজের জন্য খোয়া নিয়েছি বলে প্রচার করা হয়েছে। আমি এই মনগড়া তথ্যের নিন্দা জানাই। সেই সাথে সকল সাংবাদিক ভাইদের আহ্বান জানাই আমার বিরুদ্ধে যে সব মনগড়া তথ্যের অভিযোগ আনা হয়েছে আপনারা সরেজমিনে গিয়ে সেগুলোর সততা যাচাই-বাছাই করুন।