ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে দূর্মর বাংলাদেশ’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিক পালন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 9, 2025 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 225 বার

চট্টগ্রাম: “আত্মত্যাগ, সেবাব্রত ও সৃষ্টিশীল কর্ম হোক মোদের প্রত্যয়” এই স্লোগানে  সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের  মুখে হাসি ফোঁটানো, সমাজের নৈতিক অবক্ষয় হতে যুব সমাজকে মানবিক মূল্যবোধ জাগ্রত করাসহ নানাবিধ সামজিক সোচ্চারমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে দূর্মর বাংলাদেশ।  হাঁটি হাঁটি পা পা করে মানবিক পথচলার ৮ বছর পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ ও উপলক্ষে গত ৯ আগষ্ট ২০২৫, চট্টগ্রাম পাহাড় তলী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা-২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এস এম আনিসুল ইসলাম সভাপত্বিওে  ৮ম বর্ষপূর্তি উৎসবে  প্রধান অতিথি ছিলেন এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব ইন্জিনিয়ার সালাউদ্দিন আলী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড় তলী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ মোরশেদ হোসেন চৌধুরী, এসোসিয়েশন অব এলায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট গর্ভনর ইন্জিনিয়ার আরফান চৌধুরী আপেল,  ওপেলিয়া লিমিটেড, চেয়ারম্যান লায়ন সাজ্জাদ উদ্দিন, এম আর চৌধুরী মিল্টন, লায়ন লুভনা হুমায়ুন সুমি প্রমুখ।  বক্তারা সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সুবিধা নিয়ে নিরলস কাজ করে যাওয়ায় দূর্মর বাংলাদেশ’র ভূয়সী প্রশংসা করেন। যুবক ও  তরুণকে সমাজিক ও মানবিক কাজে জড়িত হয়ে সমাজ উন্নয়ন ও রাষ্ট্র  গঠনের আহ্বান জানানো হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শওকত আলী, আব্দুস ছাওার,  আসাদুজ্জামান সাকিব, নিয়াজ হোসেন, আব্দুল  বারেক, আবু রায়হান, আরমান হোসেন,  মাহফুজুল ইসলাম ফাহাদ, জুয়েল হোসেন, ইমন।

পরিশেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা -২৫ এর বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।