ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 13, 2025 - 6:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

স্থানীয় সূত্র জানায়, তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাদের ছত্রছায়া ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবগুলো অবৈধ ড্রেজার বন্ধ করে দেন।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, এসব অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষি উৎপাদনে হুমকি তৈরি হচ্ছে। তারা এ অভিযানের জন্য উপজেলা প্রশাসন ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিপুণ দিদির এই উদ্যোগ কে স্বাগত জানাই এলকাবাসী। তার উদ্যোগে এলাকায় অবৈধ ড্রেজার গুলো বন্ধ হল।

 

এ বিষয়ে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব।
কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে ড্রেজার বসিয়ে জমি ভরাট করছে।আমরা কোনোভাবেই এই অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করব না। আজকের এই অভিযানের মাধ্যমে প্রমাণ হয়েছে, প্রশাসন ও জনসাধারণ একসঙ্গে কাজ করলে যে কোনো অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব। আমি সব সময়ই জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের লক্ষ্য শুধু জমি রক্ষা নয়, কৃষকের অধিকার ও জীবিকা রক্ষা করা।

তিনি আরও বলেন, জনগণের জমি ধ্বংস করে, কৃষিকে বিপন্ন করে কোনো উন্নয়ন হতে পারে না। তাই আমি সবার প্রতি আহ্বান জানাই—আপনাদের এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম দেখলে চুপ না থেকে দ্রুত প্রশাসনকে জানান। বিএনপি সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে এবং করবে।”

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, “অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের ফলে ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অবৈধ কাজে যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।”