ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 13, 2025 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 131 বার

মোহাম্মদ নাছিম আলী, চাঁপাইনবাবগঞ্জ: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক কল্যাণ তহবিল, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর আয়োজনে বুধবার ১৪ আগষ্ট দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইব্রাহিম বাবু, শাহিন আলম, আবুল হোসেন, ফারুক হোসেন ডন, মোঃ নাসিম , নিশান বাবু, সামিরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আতাউর রহমান, জাকির হোসেন সনি ও শ্রী অভিজিৎ শীল।