ওসমানীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতি নিধি : সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ওসমানীনগর উপজেলার কলারাই সুরুজ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট ২০২৫ইং আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ বিশ্বেশ্বর সিংহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক গীতা চক্রবর্তী, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন তথ্য অফিসের ঘোষক লেবাস উদ্দিন। আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্য বিয়ে, কর্মসংস্থান, সহ পারিবারিক সমস্যা, মামলা, বিচার, লিগ্যাল এইড কার্যক্রম, নিয়ে আলোচনা হয়।








