ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে পূবালী ব্যাংকের  করটিয়া শাখার ২৪৩ তম উপশাখার উদ্বোধন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 17, 2025 - 7:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 179 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র করটিয়া শাখার  ২৪৩ তম  উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সদরের কলেজ রোডে মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার সময় মুহম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক এহসানুল হক, মির্জাপুর উপজেলা বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বণিক সমিতির সহ-সভাপতি  ইব্রাহিম মিয়া ও উপশাখা ব্যবস্থাপক সুকান্ত ঘোষ প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ বেল্লাল হোসেন বলেন, ‘পূবালী ব্যাংক দীর্ঘ ৬৬ বছর ধরে এদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মির্জাপুর ব্যাংকটির উপ-শাখা হলেও যাবতীয় ব্যাংকিং সুবিধা ও বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে বিশেষ সুবিধা  গ্রাহক  এখান থেকে পাবেন বলে তিনি জানান।