ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 17, 2025 - 7:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মো:ইমরান হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি : আজ ১৭ই আগস্ট ২০২৫ইং রোজ রবিবার- স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সর্বমহলের মানুষের কাছে ছড়িয়ে দিতে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে- শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেট পোস্ট অফিস রোডে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সময় – বিকাল ৩ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে “ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” চলমান ছিল।

উক্ত ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মার্কেটের ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন, মোঃ ইয়াসিন সহ অত্র মার্কেটের গন্যমান্য ব্যবসায়ী বৃন্দ।

টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মঈনুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আব্দুল হক টিটু,সহ সভাপতি শেখ রিপন আলী ওয়ারিশ সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরীফ সহ সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার কার্যকরী সদস্য মোঃ রাকিব, মোঃ নাঈম,মোহাম্মদ রায়হান, হাবিবুর রহমান জায়েদ হাসান জয় শোয়েব মিয়া মহিলা বিষয়ক সহ সম্পাদিকা হাবিবা আক্তার প্রমুখ।

উক্ত ক্যাম্পেইনে আগত প্রায় দুই শতাধিক ক্রেতা ব্যবসায়ী ও পথচারীদের ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।