ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজারের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক আহত সাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 6:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 185 বার

রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের পুদিনাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শহীদ মিয়ার গ্রুপ ও নিজামুদ্দিনের গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি হয় এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।

আহতরা হলেন মনসুর মিয়া(২৮),নিজাম উদ্দিন (৪৯), জাফর মিয়া (৫০), আকরাম মিয়া (২১), খালেদ মিয়া (৩৬), ইমন মিয়া(২১), হাফেজ মিয়া (৩৮) সবাই পুদিনাপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহতদেরকে সিলেট হাসপাতালে নেয়ার পথে হাফিজ উদ্দিন (৩৮) এর মৃত্যু হয় ।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।