ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প তিন শতাধিক মানুষের চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 9:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল। ক্যাম্প চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।

এসময় জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”