ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 30, 2025 - 10:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 146 বার

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.আকবর আলী।

ফাইনাল খেলায় রেজাউল স্পোটিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বোয়ালিয়া বাজার বনিক সমিতির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।