মান্দায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বনাঢ়্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কয়াপাড়া কামারকুড়ি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার চৌরাস্তায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা.ইকরামুল বারী টিপু।
সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়াও বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।








