ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় ৩১ দফা রূপকল্প ও নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 3, 2025 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গণমানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের পারনূরুল্যাবাদ ঈদগাহ ময়দান মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল গফুর মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু। এসময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী সমর্থক ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সভা সফল করতে নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন।#