ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য রেলী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 3, 2025 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অংগসংগঠন। গতকাল বুধবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন বামুনসুর খেলার মাঠে দুপুর হতে এলাকাভিত্তিক খন্ড খন্ড মিছিল জড়ো হতে থাকে।

বিকেলে এই বর্ণ্যাঢ্য র‌্যালীটির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান অমি। র‌্যালীটি বামুনসুর খেলার মাঠ থেকে খোলামোড়া হয়ে নেকরোজবাগ খেলার মাঠে গিয়ে শেষ হয়।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী সহসভাপতি রুহুল আমিন, মো নাজিম, মো.মোজাম্মেল, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, মো সোহেল রানা,কৃষকদল নেতা মো ইসমাইল প্রমূখ।