ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলা, নারীসহ আহত ৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 2:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন নারী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েদ আহমেদ ও তার ভাই হারুন মিয়ার নেতৃত্বে একদল লোক প্রতিপক্ষ কণা মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও এলোপাতাড়ি মারধর চালায়। এতে কণা মিয়ার দুই ছেলে রাজু আহমেদ ও বদরুল মিয়া, স্ত্রী রুসনা বেগমসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত কণা মিয়া অভিযোগ করে বলেন, “সায়েদ ও হারুনের বাহিনী হঠাৎ বাড়িতে ঢুকে আমাদের গালিগালাজ করে এবং পুলিশকে সহযোগিতা করার অভিযোগ তুলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার দুই ছেলে, স্ত্রী ও আমি আহত হই। হামলার আঘাতে আমার পুত্রবধূর তিন মাসের গর্ভ নষ্ট হয়ে গেছে।”

অভিযুক্ত সায়েদ আহমেদ ও হারুন মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং তারাই আমাদের ওপর হামলা করেছে। আমাদের তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।