ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাংগাইল সখিপুর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 3:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 350 বার

রঞ্জু আহমেদ, সখিপুর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩-সেপ্টেম্বর বুধবার বিকেলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পৃথকভাবে র‌্যালি ও সমাবেশ করেছেন টাংগাইলের সখিপুর উপজেলা বিএনপি।

টাংগাইলের ৮ আসনে প্রার্থী হিসেবে নিজের জন্য ও ধানের শীষে ভোট চেয়ে, দেশের মানুষের কল্যাণে শহীদ জিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরেন এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশী বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান ও তার নেতৃত্বে উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করেন। উপজেলার প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

সখিপুর পৌর এলাকায় তালতলা চত্বরে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদকবীর মুক্তিযোদ্ধা অব্দুস বাসেত মাস্টারের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ মাস্টার, খলিলুর রহমান, সাবেক সখিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা সহ বিএনপির বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।