নওগাঁ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব-এর নেতৃত্বে মান্দার দুই অসহায় নারীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক বিধবা নারীকে আর্থিক সহায়তা এবং এক অসহায় নারীকে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের মৃত মোখলেছুর রহমান মকুর স্ত্রী মর্জিনা বেগম চরম অভাব-অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করছিলেন। তার এই দুরবস্থায় খন্দকার মুহাঃ আব্দুর রাকিব নিজে উপস্থিত হয়ে তার হাতে আর্থিক ৫ হাজার টাকা সহায়তা তুলে দেন। এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ওই গ্রামেরই আরেকজন অসহায় মহিলা মরিজান বেগমকে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল,পেঁয়াজ, রসুন ইত্যাদি) প্রদান করা হয়, যাতে তিনি সাময়িক দুঃসময় কাটিয়ে উঠতে পারেন।
খন্দকার মুহাঃ আব্দুর রাকিব বলেন,“আমরা ইসলামী আদর্শে বিশ্বাস করি — মানুষের সেবাই ইবাদত। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব।”
তিনি আরও জানান, জামায়াতে ইসলামী নিয়মিতভাবে এধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আমীর মাওলানা ডাঃ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও ৩ নং পরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইলিয়াস খান সহ নেতৃবৃন্দরা।