ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহালছড়িতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত শত পরিবার, নৌকায় ত্রাণ পৌঁছে দিল প্রশাসন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 14, 2025 - 6:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় নাকাল হয়ে পড়েছে স্থানীয় মানুষ। হঠাৎ ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়ায় শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকাযোগে দুর্গত গ্রামগুলোতে গিয়ে পানিবন্দি পরিবারগুলোর ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। চাল, ডাল, তেল, লবণ ও শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্বস্তি ফিরে পান ক্ষতিগ্রস্ত মানুষজন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান সরাসরি অংশ নেন। এ সময় উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্তদের ভাষ্যে, আকস্মিক বন্যার পর ঘরবাড়ি ডুবে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে প্রশাসনের এই সহায়তা তাদের বেঁচে থাকার লড়াইয়ে নতুন আশা জুগিয়েছে।

সচেতন মহল মনে করছে, শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সহায়তার জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি।