ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 18, 2025 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় লালানগর পেকুয়ারকুল এলাকায় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, রক্ত পরীক্ষা ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) দিনব্যাপী পেকুয়ারকুল যুব সমাজের আয়োজনে

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। এছাড়া রক্তচাপ, রক্তের শর্করা, ওজন ও অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

চিকিৎসা নিতে আসা উপস্থিত অনেকে এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রামের সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না, তাই এ ধরনের কর্মসূচি তাদের জন্য অত্যন্ত উপকারী।

রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিকভাবে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুযোগ পান।