ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার বারহাট্টায় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 18, 2025 - 2:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকালে নৈহাটি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল হোসেন মেম্বার,চিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ভুট্টো, চিরাম গ্রামের জাহাঙ্গীর হোসেন,প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নৈহাটি গ্রামের মানিক শেখ,বাখড়া গ্রামের যুবদল নেতা রাজন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন ৫ নং চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী উজ্জল শেখ আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন করছে।উজ্জল শেখ এলাকায় মাদক,জুয়া,নারী কেলেংকারী সহ এমন কোন কাজ নেই যে সে করেনা।সে এলাকায় জুয়ার বোর্ড বসায়।তাই আমরা এলাকাবাসীরা সবাই এই সন্ত্রাসী উজ্জল শেখের হাত থেকে মুক্তির দাবী আজ একত্রিত হয়েছি।আমরা এলাকাবাসী উজ্জল শেখকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার চাই।

বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল মেম্বার জানান উজ্জল শেখ একজন প্রতিষ্ঠিত জুয়াচোর। সে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে কয়েকদিন আগে একটা মানববন্ধন করায়।আমি সম্পূর্ণ নির্দোষ। যত অপকর্মের মূল হোতা হল এই উজ্জল শেখ।আমার মূল দাবী হল যদি আমি অপরাধী হই তাহলে আমার বিচার কর হোক।অর্থাৎ কে মূল অপরাধী সেটা তদন্ত করে বের করা হোক।আমরা যারা এলাকায় থাকি তাদের না জানার কথা না কে মূল অপরাধী।