ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মরিয়মনগর গাবতল ডিসি সড়ক সম্প্রসারণের দাবিতে পাঁচ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হবে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 8, 2025 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

চট্টগ্রাম:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গাবতল ডিসি সড়ক সম্প্রসারণের দাবিতে আগামীকাল বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, সমাজসেবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মানববন্ধনের স্থান ও সময়সূচি নিম্নরূপ—
• 🕙 আলমশাহ পাড়া – সকাল ১০টা
• 🕥 ধামাইর হাট – সকাল ১০টা ৩০ মিনিট
• 🕚 মোগলের হাট – সকাল ১১টা
• 🕦 শান্তি নিকেতন – সকাল ১১টা ৩০ মিনিট
• 🕚 মরিয়মনগর চৌমুহনী – সকাল ১১টা

সড়ক সম্প্রসারণে সরকারের দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।