ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নানান প্রতারণার অভিযোগ এনে চার গ্রামের মানুষের উদ্যোগে প্রতিবাদ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 26, 2025 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 101 বার

ইমরান হোসেন,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের জনৈক আলতাফুর রহমানের বিরুদ্ধে নানা ধরণের প্রতারণার অভিযোগ এনে চার গ্রামের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৮টায় পশ্চিম আশিদ্রোন গ্রামের আইয়ুব আলী মার্কেটে তিতপুর,

জিলাদপুর, আশিদ্রোন এবং খোশবাস গ্রামবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।আইয়ুব আলী মার্কেট কমিটির সভাপতি হাজী মো. ফুল মিয়ার সভাপতিত্বে ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি মো. শফিকুর রহমান, ভুক্তভোগী কৃষক সিকান্দর আলী ওরফে ছিকই মিয়া, কৃষক মো. কাদির মিয়া, মো. বশর মিয়া, মো. জুনেদ মিয়া, মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,

আমাদের এলাকার আলতাফ মাস্টার নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত চারটি গ্রামের ৩৫০ থেকে ৪০০ জন কৃষককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়। উপজেলা কৃষি অফিসে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে সার, বীজ ইত্যাদি অনুদান দিবে বলে গ্রামবাসীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করে। আমরা গ্রামবাসী কোন ধরনের অনুদান না পেয়ে সকলে মিলে উপজেলা কৃষি অফিসে গেলে উনারা বলেন আমাদের সব অনুদান আপনাদের নিয়োজিত ব্যক্তির কাছে দেওয়া হয়েছে।

আলতাফুর রহমান এই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ব্যবহার করে সে উপজেলা বিএডিসি অফিসে সেচের আবেদন করে। অথচ আগে থেকেই আমাদের গ্রামে দুইটি সেচ প্রকল্প স্থাপন করা রয়েছে। যার মাধ্যেমে গ্রামবাসী দীর্ঘ ১২ বৎসর যাবত কৃষি কাজ করছে। বর্তমানে যে দুইটি সেচ স্থাপন করা আছে সেগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এবং একটি সেচ প্রকল্পের মিটার না দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ করে।

৩৫৯/৪০০ মানুষের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বর্তমানে সে সরকারি অনেক কাজে ব্যবহার করছে। আমরা তার এই কর্মকান্ডের জন্য পুরো গ্রামবাসী নানাভাবে হয়রানির শিকার হয়ে চরম কষ্টে দিনাতিপাত করছি। আমরা তার এসব অপকর্মের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল থানা, উপজেলা কৃষি অফিস, বিএডিসি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে আবেদন করেছি।

প্রতিবাদ সভায় স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলতাফ এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। তার ওই স্কুলে কোনোদিন ক্লাস হয় না। নেই কোনো শিক্ষক এবং শিক্ষার্থী। কিন্তু প্রতারণা করে শিক্ষার্থীর নামে উপজেলা থেকে সরকারি বই এনে বিক্রি করছেন। একটি সংস্থা থেকে এলাকাবাসির নাম ভাঙিয়ে ডিপটিপওয়েল আনলেও তিনি কাউকে এটি ব্যবহার করতে দিচ্ছেন না।

এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছেন।
এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন সরকারি বরাদ্দ-অনুদান এনে আত্মসাত করেছেন। তার এসব অন্যায়, দুর্নীতি অপকর্ম নিয়ে কেউ কথা বললে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছেন। আলতাফুর রহমানের এসব অন্যায়- অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।