ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে দেশি পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 27, 2025 - 1:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টারঃআটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পলাতক কুদ্দুসের বাড়িতে অভিযান

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশি তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পরিচালিত হয় এ অভিযান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বাড়ির পূর্ব পাশে অবস্থিত ঘড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশি তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন।

পরিদর্শক মঈন উদ্দিন কবির আরও জানান, দীর্ঘদিন ধরে কুদ্দুস ওই এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন— এমন গোপন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় এলাকাবাসী জানায়, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে, যাতে জেলার মাদক ও অস্ত্রচক্রকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়।