ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে “সুজন” জেলা কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন), পঞ্চগড় জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের পাটি সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে এ কে এম ফজলে নুর (বাচ্চু) পুনরায় সভাপতি, তবিরুল ইসলাম মানিক সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম ভুট্রু সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ দে, বিভাগীয় সমন্বয়কারী, সুজন–রংপুর বিভাগ। সভাপতিত্ব করেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্রু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।

সভায় বছরব্যাপী কর্মপরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—
সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

এর আগে প্রধান অতিথি রাজেশ দে নবনির্বাচিত পুরো কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন, হেজারুল ইসলাম;
যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, জাহাঙ্গীর আলম;
কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম;
প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন রাজু। দপ্তর সম্পাদক মাহাবুব আহসান। সাংস্কৃতিক সম্পাদক গোপাল চন্দ্র। সেমিনার বিষয়ক সম্পাদক স্নিগ্ধা খন্দকার নিহা। সদস্য জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।

সবশেষে সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সুজন পঞ্চগড় জেলা কমিটির এই নতুন নেতৃত্ব আগামী দিনে জেলাব্যাপী ইতিবাচক ভূমিকা রাখবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।