ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সভাপতি ড. আরিফ, সম্পাদক ড. আবদুল মাবুদ ইসলামিক স্টাডিজ ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর শাহ মুহাম্মাদ আবদুর রাহীম। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী, আইআইইউসি’র আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আবুল কালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. এরশাদ উল্লাহ প্রমুখ।

সম্মেলন শেষে চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আরিফুর রহমানকে সভাপতি ও রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদকে সাধারন সম্পাদক এবং কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সহকারি অধ্যাপক ড. মুহিবুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।