ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড় সুগার মিল চালুর দাবিতে আখচাষী সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 11, 2025 - 5:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

স্নিগ্ধা খন্দকার : পঞ্চগড় সুগার মিল পুনরায় চালুর দাবিতে আখচাষী ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সুগার মিল অফিস চত্বরে এই সমাবেশের আয়োজন করে জেলা আখচাষী সমিতি ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি।

আখচাষীদের এক দফা—মিল চালু করতে হবে, সমাবেশে পঞ্চগড় আখচাষী সমিতির আহ্বায়ক মনজর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাইবুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ মিলের শ্রমিক, আখচাষী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরকারের হস্তক্ষেপের দাবি

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার ও এস আলম গ্রুপের যোগসাজশে ষড়যন্ত্রমূলকভাবে পঞ্চগড়সহ দেশের ছয়টি চিনি মিল বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় চক্রান্তে দেশের চিনি শিল্পকে অস্থিতিশীল করা হয়েছিল বলেও তারা অভিযোগ করেন। মিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছে এবং স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

সমাবেশ শেষে পঞ্চগড় সুগার মিল চালুর দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতা তানবিরুল বারী নয়নের হাতে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, অর্ন্তবর্তী সরকার আখচাষীদের স্বার্থ রক্ষায় দ্রুত পঞ্চগড় সুগার মিল পুনরায় চালুর পদক্ষেপ নেবে, যাতে এলাকার অর্থনীতিতে আবারও প্রাণ ফিরে আসে।