ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 13, 2025 - 2:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 158 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী (দর্জি) প্রশিক্ষণ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্দ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষ্বে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্থা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার,আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং ২৫ টি ্এনজিও’র ম্যানেজার বৃন্দ।

এসময় বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বেসিক এনজিও এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষ প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূলে চারা বিতরণ করা হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র অসহায় নারী ৩ মাসের দর্জি প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হবে।

এছাড়ও আলাদীপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের ৫ জন, বেতদিঘী ইউনিয়নের ৫ জন আদিবাসী নারী, মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর ১ দিনের প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ শেষে ঐ দিনেই বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১