ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডা. তুহিন বড়ুয়া তমাল সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 17, 2025 - 10:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 181 বার
চট্টগ্রাম: চট্টগ্রামের সন্তান ডা. তুহিন বড়ুয়া তমাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি দীর্ঘদিন সিলেট মেডিকেলে শিশুস্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চল এর শিক্ষা সাহিত্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রেখে চলেছেন।
তাঁর পৈত্রিক নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী রাউজান বড়পাড়া গ্রামে। তাঁর পিতা তপন কান্তি বড়ুয়া মান্না একজন ব্যবসায়ী। মাতা – তপতী বড়ুয়া, ছোট বোন ডা.তন্বী বড়ুয়া (এমবিবিএস) চিকিৎসা সেবায় নিয়োজিত। বর্তমানে ঢাকার জাতীয় মানসিক হাসপাতালে এমডি সাইকিয়াট্রি কোর্সে সম্পন্ন করছেন। ডা.তুহিন বড়ুয়া তমাল এর সহধর্মিণী দীপান্বিতা বড়ুয়া জয়ী বিএ(অনার্স) এম এ, ইংরেজী সাহিত্য, ইডেন মহিলা কলেজ, ঢাকা, একমাত্র কন্যা তিলোত্তমা বড়ুয়া ত্রয়ী।