বাঘায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত!
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার বাউসায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস. এম.সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোঃ আবু সাইদ চাঁদ।
বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার ও বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ -সভাপতি রাজিব আহম্মেদ মন্ডলের সঞ্চালনায় রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহাতাব আলী, কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলা সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিতি ছিলেন।








