ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন ও অফিস উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 30, 2025 - 6:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির নির্বাচনী সকল কেন্দ্র (সেন্টার) কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ৬ টি স্থানে পৃথক পৃথক ভাবে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।পাঁচন্দর ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বনকেশর, ইলামদহি, দুবইল, কৃষ্ণপুর, কোচুয়া ও মোহাম্মদপুরে পৃথক পৃথক ভাবে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতিগণ।

ওয়ার্ড সম্পাদকদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অবঃ) নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী,

পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম।

উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, পাঁচন্দর ইউপির যুবদল সভাপতি লুৎফর রহমান,সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুন প্রমুখ। এছাড়াও তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যদিকে মোহাম্মদপুর গ্রামবাসির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।