ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী ল’কলেজ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 5, 2025 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার
রাজশাহী : আজ ৫ ডিসেম্বর, শুক্রবার বাদ মাগরিব রাজশাহী আইন মহাবিদ্যালয়ে (রাজশাহী ল কলেজ), বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র  ফোরাম রাজশাহী ল’ কলেজ শাখার উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক, রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট জমশেদ আলী, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার এডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন, জাতীয়তাবাদী ছাত্র আইনজীবী ফোরাম রাজশাহী ল কলেজ শাখার আহ্বায়ক আবু নাঈম পিয়ার, যুগ্ন আহবায়কবৃন্দের মধ্যে খালেদ হাসান বকুল, মোঃ আলমগীর দেওয়ান শিশির,খন্দকার রুবায়েত আবির, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সাবেক মহানগর ছাত্রদল নেতা সাকিব হাসান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী ল কলেজ শাখার সদস্য সচিব মাহমুদ ইভান সহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী। আমন্ত্রিত অতিথিবৃন্দ সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং জাতির বৃহত্তর ঐক্যে এই মহীয়সী নারীর গুরুত্ব অনুধাবনপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।
উক্ত আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন রাজশাহীর মালোপাড়া মসজিদের ইমাম মোঃ রবিউল ইসলাম। উপস্থিত সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।