ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ ২ জন চোরাকারবারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 5, 2025 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দুইজন চোরাকারবারী সহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩ হাজার টাকা সহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হলো পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের কছির উদ্দিন সরকারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী বিউটি বেগম(৩৫)। আটককৃতদের মাদক ও মালামাল সহ শুত্রবার নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। যার সিজার মূল্য-৩৩ হাজার ৮শ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

##############

পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার ও  সাঃসম্পাদক মোস্তফা নির্বাচিত

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক পদে এম.আর মোস্তফা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টায় নির্বাচন কমিশন নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ.জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী অমৃত কুমার ঘোষ কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম.আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুন অর-রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এরশাদ খান তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার মন্ডল টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ.এস.এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন এবং কার্য্য নির্বাহী সদস্য হিসাবে মাহাবুব আলম সরকার বিজয়ী হয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে আলেক চান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্য্য নির্বাহী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সর্বমোট ১২৮৪জন ভোটারের মধ্যে নির্বাচনে ১২৪০জন ভোটার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের মূলবান ভোট প্রদান করেন।