ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার আহ্বান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 16, 2025 - 1:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

অস্ট্রেলিয়া প্রতিনিধি:অস্ট্রেলিয়ার সিডনীতে বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার আয়োজনে বিজয় দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। সংগঠনের পক্ষে সদস্য কমরেড সাইফুর রহমান ও মাসুক আহমেদ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে এক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সঞ্চালনায় ছিলেন কমরেড সাইফুর রহমান। বাংলাদেশ যুব ইউনিয়নের আহ্বায়ক ও সভাপতি কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ তার সভাপতিত্বে বক্তব্য দেন। এতে আরও উপস্থিত ছিলেন কমরেড এম ডি নূরুজ্জামান, কমরেড রাতুল জুবায়ের প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সকল দেশপ্রেমিক নাগরিকের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ তার বক্তব্যে বিশেষভাবে জোর দিয়ে বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা জানতে হবে এবং তা ধারণ করতে হবে। তিনি বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর জুলাই আন্দোলন—উভয়ের মূলে ছিল একটি শোষণ-নিপীড়নমুক্ত, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। দুঃখের বিষয়, আমরা সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন আজও দেখতে পাচ্ছি না।’

তিনি সকল দেশপ্রেমিক মানুষ, বিশেষত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।