রাজশাহী জেলা ও মহানগর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গভীর শোক!
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদীর গভীর শোক প্রকাশ করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।
ড. মুহসেনী প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। তার মৃত্যুতে এবি পার্টি রাজশাহী গভীরভাবে শোকাহত।
তিনি বলেন- শহীদ হাদীর মতো ব্যক্তির আগমন ঘটে যুগ যুগ অপেক্ষার পর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী উসমান হাদীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রাজপথের লড়াকু সৈনিক এই টগবগে তরুণের বিদায় একটি অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন উসমান হাদীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।








