ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাট সীমান্তে মাদকসহ এক মাদক ব্যবসায়ী বিজিবির হাতে আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক
চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।