ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেট সীমান্তে ডিবির সফল অভিযান, চোরাচালান পণ্যসহ পিকআপ আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 24, 2025 - 3:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে জেলা পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে।
গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে সিলেট জেলা ডিবির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের ছোটখেল এলাকার রাধানগর-টু-গোয়াইনঘাট পাকা সড়কে একটি ডিআই পিকআপ গাড়িকে থামানোর সংকেত দেয়। তবে গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে ছোটখেল গ্রামের দিকে দ্রুত পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে ডিবি টিম গাড়িটিকে ধাওয়া করলে পিকআপের চালক কৌশলে ছোটখেল এলাকার জনৈক ফরিদ আহমেদের ধানক্ষেতে গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে টাটা ডিআই পিকআপে রক্ষিত ১৭টি প্লাস্টিকের বস্তায় মোট ১৮ হাজার ৫৬৪টি প্যাকেট ক্লোবেটাসল প্রোপিওনেট ও জেন্টামাইসিন সালফেট (Clobetasol Propionate & Gentamicin শুল্ফাতে) নামের ভারতীয় চোরাচালান ক্রীম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালান মালামালসহ ডিআই পিকআপটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। জব্দতালিকা মূলে গাড়িসহ সকল মালামাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক ডিআই পিকআপের চালক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবি সূত্র জানায়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।