বিবিএন নিউজ এর চেয়ারম্যান জনাব শফিকুর রহমান- এর উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ আলোচনা সভা
মল্লিক জামাল – বি বিএন নিউজ আয়োজিত বিশিষ্ট সাংবাদিক বিবিএন নিউজ এর চেয়ারম্যান জনাব শফিকুর রহমান- এর উপর সন্ত্রাসী হামলা ও অপহরন করে মুক্তিপন দাবী করার চেষ্টা করার প্রতিবাদ ও আলোচনা সভা।
বিবিএন নিউজ এর চেয়ারম্যান শফিকুর রহমান এবং তার প্রটোকল অফিসার মোঃ সজিবকে সহ অপহরন করে বাজারের নিকটবর্তী একটি পরিত্যাক্ত রিক্সার গ্যারেজে আটক করে। তারপর ভুক্তভুগির নিকট ৮০,০০০৮ (আশি হাজার) টাকা মুক্তিপন দাবী করে। ভুক্তভূগির প্রটোকল অফিসার বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রচুর মারধোর করেন। এখন ভুক্তভূগির প্রটোকল অফিসার মেডিক্যালে চিকিৎসাদিন অবস্থায় আছে। ভূক্তভূগির প্রটোকল এর নিকট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে। অভিযুক্ত শাকিল গং মুক্তিপন না দিলে ভূক্তভূগিকে পাহাড়ী এলাকায় নিয়া গুম করে মেরে ফেলবে বলে হুমকী দেয় এবং মাইক্রোবাস ভাড়া করে। তারপর গুপন সূত্রে সেনা বাহীনীর লোক ভুক্তভূগির চিৎকার শুনে ভুক্তভূগিকে উদ্ধার করতে আসেন। অপহরনের সময় সন্ত্রাসীরা ভূক্তভূগির কাছে থেকে একটি সাড়ে তিন ভরী ২২ ক্যারেট এর সোনার ব্রেসলেট নিয়া যায়। পকেটে থাকা ২২,০০০৮ (বাইশ হাজার) টাকা ও ১৭,০০০৮ (সতেরো হাজার) টাকার বাজার সহ সব কিছু ছিনিয়ে নিয়ে যায় এবং ভুক্তভূগির হাতে থাকা একটি Iphone 14 pro ছিনিয়ে নিয়া যায়।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ইউনুস মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিন বিএনপি। ও প্রধান বক্তা কবি আশোক ধর, সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বদেশ বিচিত্রা।
এবং বিশেষ অতিথিবৃন্দ শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারন সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি। সাব্বির আহম্মেদ রনি, চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ঐক্যপরিষদ,মীর আব্দুল আলিম, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, মহাসচিব, কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশ,ওমর ফারুক জালাল, মহাসচিব বাংলাদেশ এডিটর ফোরাম, সম্পাদক ডেইলি প্রেজেন্ট টাইম,
এইচএম জহিরুল ইসলাম প্রধান নির্বাহী সম্পাদক দৈনিক ঘোষণা ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান,সাঈদ মাহমুদ, সভাপতি মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ,মোঃ মোক্তার হোসেন, প্রতিষ্ঠাতা মহাসচিব, বিজেইউসি,শহীদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল ঢাকা মহানগর,হুমাইয়ুন কবির, নির্বাহী সম্পাদক বিবিএন নিউজ।
প্রতিবাদ সভার সভাপতিত্ব করবেন শফিকুর রহমান, চেয়ারম্যান বিবিএন নিউজ।বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করিবেন।








