ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 27, 2025 - 1:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান মোল্লা বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার নাজমুল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তহিদুল ইসলাম, মজিবর রহমান, এম.এ কুদ্দুস, মাহাবুর রহমান, সহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, ছাত্তার মোল্যা, জমসেদ আলী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।#