ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে হাইস্কুলের বারান্দায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 28, 2025 - 9:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 343 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের ভবনের নিচতলায় বারান্দার গেটে থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের গেটের রডের রেলিংয়ে গোলবারের নেট পেছানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায়, লোকটি রাতে ওই বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় একজন নাইট গার্ডও রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখেন। ভোর সকালে হাটতে গিয়ে কয়েকজন লোক তাকে উচ্চ বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিং এ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গোড়াই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা তুষার আহমেদ বলেন, বৃদ্ধের এমন মৃত্যু এই বয়সে গোলবারের নেট দিয়ে ফাঁস দেওয়া মেনে নেওয়ার মত না। এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের নিকট দাবি করেন তিনি। লোকভাষ্য অনেকেই বলেন নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধীও হতে পারেন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, খবর পেয়ে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।