তানোরে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন মনোনয়ন ফরম জমা
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর কাছে ফরম জমা দেন তিনি।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। বিজয়ী করতে হলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে এবং সব ভুলে দেশ ও দলের স্বার্থে এক হতে হবে।”শরীফ উদ্দিন তার দিনব্যাপী মনোনয়ন ফরম জমা দেওয়ার কর্মসূচিতে গোদাগাড়ী ও তানোর উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়েও উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ফরম যাচাই-বাছাই হবে। আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।








