ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী-৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী লিটনের পরিবর্তে মাওলানা মুঞ্জুর রহমান মনোনীত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 28, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী-৫ সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

দলের কেন্দ্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মুনজুর রহমানকে রাজশাহী-৫ সংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর এক জরুরি দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। উক্ত বৈঠকে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জনাব মাওলানা মুনজুর রহমান তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নৈতিকতা ও ইসলামী নেতৃত্বের গুণাবলি দ্বারা রাজশাহী-৫ আসনের জনগণের ন্যায্য অধিকার আদায়, সমাজ সংস্কার, কল্যাণমূলক রাজনীতির ও ইনসাফভিত্তিক বাংলাদেশবাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি নবঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান লিটন সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান ও নব মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানান তিনি আশা প্রকাশ করেন জনাব মাওলানা মনজুর রহমানের নেতৃত্বে রাজশাহী ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দাঁড়িপাল্লা প্রতীকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ সাংবাদিক দের প্রার্থী পরির্তনের এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা গেছে।