ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান ও বসতঘর পুড়ে ছাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 30, 2025 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

ইসমাইল, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় একদিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকার খুরশেদতালুকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে আলমগীরের বসতঘর ও ফার্মেসি এবং আবদুল মুনাফের লাকড়ির গুদামঘর পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।