ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার হোছনাবাদে শীতার্ত মানুষের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 30, 2025 - 1:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলো ইউএনও ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় ইউএনও নাজমুল হাসান বলেন, শীত মৌসুমে যাতে কোনো মানুষ কষ্ট না পায়, সেজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবানদেরও উচিত এই সময়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা। সম্মিলিত উদ্যোগেই শীতজনিত দুর্ভোগ লাঘব করা সম্ভব।

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।